২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জবি ‘ই’ ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সম্মান প্রথম বর্ষের ‘ই’ ইউনিটের (চারুকলা এবং নাট্যতত্ত্ব ও সঙ্গীত বিভাগ) ভর্তি পরীক্ষার ব্যবহারিকের ফল প্রকাশিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 08:26 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

পাশাপাশি প্রথম মনোনয়ন তালিকাও প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।

ব্যবহারিক পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।

গত ২২ সেপ্টেম্বর চারুকলা এবং ২৪ ও ২৫ সেপ্টেম্বর নাট্যতত্ত্ব ও সঙ্গীতের ১০০ আসনের বিপরীতে প্রাথমিকভাবে নির্বাচিত ২৭৮ জন শিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশ নেয়।