২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে বাসের ধাক্কায় অটোরিকশাআরোহী নিহত

কুড়িগ্রামের রাজারহাটে বাসের ধাক্কায় অটোরিকশা আরোহী এক নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১০ জন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 05:21 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

নিহত ফাতেমা বেগম (৫৫) উপজেলার ছিনাই ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় ট্রাফিক বিভাগের সার্জেন্ট এসআই সাগর জানান, সোমবার সকাল ১০টার দিকে ছিনাই ইউনিয়নের ছিনাই বাজারের কাছে কুড়িগ্রাম-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা হয়।

আহতদের মধ্যে আয়শা সিদ্দিকা (৬) ও লিয়নকে (৯) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এছাড়া শাইনুদ্দিন মিয়া (২৫), নূরনাহার বেগম (৩০), সাজেদা বেগম (২৮), শাহিদা বেগম (২৫) ও আশরাফ আলীকে (৪২) কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতরা সবাই পরস্পর আত্মীয় বলে ছিনাই ইউনিয়নের চেয়ারম্যান নূর ইসলাম নূরু জানান।

তিনি বলেন, “সকালে ছিনাই ইউনিয়নের ঝাড়খোল এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় করে রাজারহাটে এক আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন তারা। পথে ছিনাই গেটের কাছ ঢাকা থেকে কুড়িগ্রামগামী ধানসিঁড়ি পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ফাতেমা।

এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বাঁশঝাড়ে ঢুকে পড়ে বলে জানান নুরু।