২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোনারগাঁওয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 04:46 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

সোনারগাঁও থানার ওসি রিজাউল হক জানান, সোমবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের সামনে মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রাসেল শিকদার (২২) সোনারগাঁও উপজেলার দুধঘাটা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

রাসেল মাদকাসক্ত ছিল জানিয়ে ওসি রিজাউল হক বলেন, ধারণা করা হচ্ছে রাসেল ও তার মাদকসেবী বন্ধুরা রাতে ওই মাঠে মাদকের আড্ডা বসিয়েছিল। ঘটনাস্থল থেকে ফেনসিডিলের খালি বোতল পাওয়া গেছে।

“রাতের যেকোন সময় তাকে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশাটি নিয়ে গেছে। তার বন্ধুদের গ্রেপ্তার ও অটোরিকশা উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।”

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।