দিনাজপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরের বিরামপুর পৌর শহরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।
নিহত আফসার আলী (২৫) উপজেলার যোতবানী ইউনিয়নের আচলকোন গ্রামের দলিলউদ্দিন মণ্ডলের ছেলে।
পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, গোবিন্দগঞ্জমুখী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী আফসারকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়েছে বলে জানান তিনি।
