২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে প্রতিবেশীর হামলায় আহত গৃহবধূর মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে প্রতিবেশীর লাঠির আঘাতে আহত এক গৃহবধূ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2014, 01:38 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

নিহত মিমজান বেগম (৩০) হরিণাকুণ্ডুর ভালকী গ্রামের ছলেমান আলীর স্ত্রী।

সোমবার ভোররাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিমজানের মৃত্যু হয় বলে জানিয়েছেন হরিণাকুণ্ডু থানার ওসি এরশাদুল কবির চৌধুরী।

তিনি বলেন, “শুক্রবার সকালে মিমজানের ছাগলে গাছ খাওয়া নিয়ে প্রতিবেশী বিশ্বনাথ ও দুলালের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। ওই সময় তাদের লাঠির আঘাতে গুরুতর আহত হন তিনি।

“আহত অবস্থায় প্রথমে মিমজানকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।”