২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হবিগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 02:59 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

রোববার সকালে উপজেলার ছোট বহুলা গ্রামের বর্তমান ইউপি সদস্য নুরুল হক ও সাবেক সদস্য ওয়াহাব মিয়ার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে গুরুতর আহত ২৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর থানার ওসি নাজিম উদ্দিন।

তিনি বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে নুরুল হকের সঙ্গে ওয়াহাব মিয়ার বিরোধ চলছে। এর জেরে সকালে দুপক্ষ দেশিয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।