২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় সংঘর্ষে ‘ডাকাত’ নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় দুদল ‘ডাকাতের’ মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2014, 01:44 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, রোববার ভোরে চকরিয়া সদর ইউনিয়নের রবার ড্যাম এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খোরশেদ আলম (৩০) ওই এলাকার জহির আহমদের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে ১৩টি মামলা রয়েছে।

ওসি বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে ডাকাতদের দুই পক্ষের সংঘর্ষে’ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান খোরশেদ।

পুলিশ মৃতদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।