ফরিদপুরের পদ্মায় অভিযান
ফরিদপুরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে জাল ও ইলিশ মাছ উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার রাতে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের পদ্মা নদীতে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মনদীপ ঘরাই।
তিনি জানান, জেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের সহায়তায় চালানো অভিযানে ১ লাখ টাকার জাল, ৩০ কেজি ইলিশ মাছ উদ্ধার করা হয়। এসময় অভিযানের খবর পেয়ে জেলেরা পালিয়ে যায়।
উদ্ধারকৃত জাল পুড়িয়ে ফেলা হয়েছে এবং মাছ জেলা শিশু সদনে শিশুদের জন্য পাঠানো হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
প্রজনন মৌসুমে দেশে ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার।
