মধুমতি নদীতে গৃহবধূর লাশ, স্বামী গ্রেপ্তার
গোপালগঞ্জ সদরে মধুমতি নদী থেকে এক তরুণী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঘোষেরচর এলকায় বৃহস্পতিবার রাতে লিপিকা মৃধার (২২) লাশ পাওয়া যায়।
এ ঘটনায় লিপিকার স্বামী সদর উপজেলার রানাপাশা গ্রামের নীতিশ মৃধাকে (২৮) আটক করেছে পুলিশ।
গোপালগঞ্জ সদরের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আবু নাঈম পরিবারের বরাত দিয়ে জানান, বুধবার রাতে নীতিশ মৃধার সঙ্গে স্ত্রী লিপিকা মৃধার ঝগড়াঝাটি হয়।
বৃহস্পতিবার রাতে মধুমতি নদীতে লাশ ভাসতে দেখে এলাকাবাসীর কাছে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। স্বামী তাকে হত্যা করে নদীতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
