২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় পিক-আপ চাপায় নিহত ২

গাইবান্ধার সুন্দরগঞ্জে যাত্রীবাহী পিক-আপ চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো একজন। 

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2014, 12:51 PM

Updated : 22 Aug 2022, 07:17 PM

সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের আনছার মাস্টারের স’ মিলের সামনে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের বজরা হলদিয়া গ্রামের হাবিল উদ্দিনের স্ত্রী রাজেনা বেগম (৩০) এবং একই গ্রামের ফরিদ উদ্দিনের স্ত্রী নাজমা বেগম (২২)।

ওই গ্রামের জহুর উদ্দিনের স্ত্রী রুজিনা বেগমকে (২৮) আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে ওসি জানান, সকালে নিজেদের বাড়ির সামনে রাস্তায় বসে তিন গৃহবধূ কথা বলছিলেন। এ সময় গাইবান্ধা থেকে সুন্দরগঞ্জগামী যাত্রীবাহী পিক-আপটি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ক্ষুব্ধ এলাকাবাসী পিকআপটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। তবে পিকআপ চালক আগেই পালিয়ে যায়।