২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে বিমান থেকে সোনা উদ্ধার

থাইল্যান্ড থেকে আসা একটি বিমানের সিটের নিচ থেকে প্রায় ১৪ কেজি সোনা উদ্ধার করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 11:35 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বিমানবন্দর শুল্ক বিভাগের সহকারী কমিশনার প্রিয়াংকা দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার রাত ৮টার দিকে থাইল্যান্ড থেকে আসা রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স ৭৮১ ফ্লাইটের এক বিমানের দুই সিটের নিচ থেকে ১২০টি সোনার টুকরো উদ্ধার করা হয়।”

উদ্ধার সোনার ওজন প্রায় ১৪ কেজি ও দাম প্রায় ৭কোটি টাকা বলেও জানান তিনি।

শুল্ক কর্মকর্তা প্রিয়াংকা বলেন, “এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। তবে পাচারের উদ্দেশ্যে সোনাগুলো প্লেনের সিটে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।”