কুড়িগ্রামে ছাদ ধসে কিশোরের মৃত্যু
কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় নির্মাণাধীন একটি কমিউনিটি ক্লিনিকের ভবনের ছাদ ধসে এক কিশোর নিহত হয়েছে।
বুধবার মোহনগঞ্জ ইউনিয়নের পাটাধোয়া পাড়ায় এ ঘটনায় ১০ জন আহত হয়েছে।
নিহত আমিনুল ইসলাম (১৪) ওই এলাকার আদম আলীর ছেলে। সে পাটাধোয়া পাড়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল বলে জানিয়েছেন মোহনগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু।
ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দেওয়ায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
“মাঠে স্থান সংকুলান না হওয়ায় কিছু দর্শক ক্লিনিকের ছাদে উঠে পড়ে। সকাল ১১টার দিকে হঠাৎ ক্লিনিকের ছাদ ধসে পড়লে ১১ জন আহত হয়।
“তাদের রাজিবপুর হাসপাতালে ভর্তির পর বেলা ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিনুলকে মৃত ঘোষণা করেন।”
রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিউল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল লতিফ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিভিল সার্জন জয়নাল আবেদীন জিল্লুর জানান, পাটাধোয়া পাড়া কমিউনিটি ক্লিনিকটি এখনো স্বাস্থ্য বিভাগকে হস্তান্তর করা হয়নি। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জেলা প্রশাসক এ বি এম আজাদ জানান, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।
এছাড়া ঘটনা তদন্তে উপজেলা প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে বলে জানান তিনি।
