২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ২২ জেলে এক বছর দণ্ডিত

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ মাছ ধরায় ২২ জেলেকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2014, 10:11 PM

Updated : 22 Aug 2022, 07:16 PM

জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট রেজাউল করিম মঙ্গলবার এ দণ্ড দেন।

এর আগে মৎস্য বিভাগ ভোলার চরফ্যাশণ থেকে ২১ জন এবং তজুমদ্দিন উপজেলা থেকে এক জেলেকে আটক করে।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক জানান, স্থানীয় মৎস্য বিভাগ চরফ্যাশণ ও তজুমদ্দিন থেকে ২২ জেলেকে মাছ ধরার সময় চারটি ট্রলার, চার হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ মাছসহ আটক করে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৫ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত সব ধরনের মাছ ধরা, পরিবহন ও সংরক্ষণ নিষিদ্ধ করেছে সরকার।

এ আদেশ অমান্যকারীর জেল-জরিমানার বিধান রয়েছে।