২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ৮টি ঘর ভস্মীভূত

নীলফামারী সদরের লক্ষ্মীচাপ ইউনিয়নের দাড়িহাড়া গ্রামে দুটি পরিবারের আটপি ঘর পুড়ে গেছে।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2014, 12:32 AM

Updated : 22 Aug 2022, 07:16 PM

রোববার রাত সাড়ে ৮ টার দিকে এই অগ্নিকাণ্ড হয় বলে স্থানীয়রা জানান।

স্থানীয়দের বরাত দিয়ে লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, রাত সাড়ে  ৮টার দিকে গ্রামের কৃষক প্রভাষ চন্দ্র রায়ের বাড়িতে থাকা পাটখড়ির স্তূপে চুলা থেকে ছাই ফেললে আগুনের সূত্রপাত হয়।

এতে প্রভাষের ছয়টি ও তার প্রতিবেশী নারায়ণ চন্দ্র রায়ের দুটি টিনের ঘর ও ঘরে থাকা নগদ টাকা, ধানচাল, পাট ও আসবাবপত্র সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।

পরে নীলফামারী ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

নীলফামারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এনামুল হক জানান, আগুনে দুই পরিবারের অন্তত চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।