২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজা বোঝাই ট্রাকসহ আটক ১

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে গাঁজা বোঝাই ট্রাকসহ একজনকে আটক করেছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2014, 02:39 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

আটক মো. সোলেমান মিয়া ওই ট্রাকের চালক।

সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষ জানান, রোববার সকাল ৯টার দিকে গোপনে খবর পেয়ে শহরের ভাদুঘর এলাকা থেকে তিন মণ গাঁজা বোঝাই ট্রাকসহ তাকে আটক করা হয়।

"সোলেমান ৬০ হাজার টাকা ভাড়ায় চুক্তিবদ্ধ হয়ে গাঁজাগুলো তার ট্রাকে করে কুমিল্লা থেকে ভৈরব নিয়ে যাচ্ছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।"

এ ঘটনায় সদর থানায় একটি মামলা করা হবে বলে জানান এএসপি তাপস।