সবার নিরাপত্তা নিশ্চিতে ‘জোরালো’ ব্যবস্থা: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
ঈদ ও পূজায় মহাসড়কে ‘অপ্রীতিকর’ ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
ফাইল ছবি
“পশুর হাটগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পশুর হাটকে ঘিরে কোন ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না।”
পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে ক্লোজড সার্কিট ক্যামেরা, ওয়াচ টাওয়ার বসানোর পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা পুলিশ দায়িত্ব পালন করছে বলে জানান মন্ত্রী। হাটগুলোতে রাখা হয়েছে জাল টাকা সনাক্ত করার যন্ত্রও।
এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার, পুলিশ কমিশনার বেনজীর আহমদ, উপ কমিশনার মো. মাসুদুর রহমান প্রমুখ।
