২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদের দিন হালকা বৃষ্টির আভাস

কোরবানির ঈদের দিন বাংলাদেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া বিভাগ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 07:38 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

আগামী সোমবার ঈদুল আজহা উদযাপিত হবে বাংলাদেশে। স্বজনদের সঙ্গে ঈদ করতে বিভিন্ন নগরে এখন ফেরার যাত্রা চলছে।   

আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষা মৌসুমের বিদায়কালে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ঈদের দিন হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের অধিকাংশ সময়ই থাকবে রৌদ্রোজ্জ্বল।

শনিবার ঈশ্বরদী, খুলনা, মাদারীপুর, টাঙ্গাইল, সীতাকুণ্ড, সৈয়দপুর ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে।

ঈদের দিন সকালে নামাজের পর পশু কোরবানি দেওয়া হবে। সকালে বৃষ্টি হলে নামাজসহ কোরবানিতে বিঘ্ন ঘটবে। তবে বিকালে বৃষ্টি হলে তা ধুয়ে নেবে কোরবানির বিভিন্ন বর্জ্য।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ কামরুল হাসান বলেন, মৌসুমী বায়ু এখন বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।

অক্টোবর মাসে বঙ্গোপসাগরে ১-২টি নিম্নচাপ সৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

পুরনো খবর:

আরবের সঙ্গে মিল রেখে কয়েকশ গ্রামে ঈদ