সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।
নিহতরা হলেন- গাইবান্দার সাদুল্লাপুর উপজেলার বনপাড়া গ্রামের তিস্তা হোসেনের মেয়ে ফেন্সি খাতুন (১৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলা সয়দাবাদ ইউনিয়নের মোহনপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সামির উদ্দিন।
এঘটনায় আহত আরো পাঁচজনকে উদ্ধার করে বগুড়া ও সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে মহাসড়কের কড্ডা এলাকায় ঢাকা থেকে উত্তরাঞ্চলগামী একটি ট্রাক পেছন থেকে একটি রিকশা ভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক সামির মারা যায়।
চাপা দেওয়া ওই ট্রাককে আটক করা হয়েছে এবং এ ব্যাপারে মামলা হয়েছে বলে জানান তিনি।
