২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেকনাফে ১ লাখ ২০ হাজার ইয়াবাসহ ট্রলার আটক

কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদী থেকে একটি ট্রলারে থাকা এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2014, 11:30 AM

Updated : 22 Aug 2022, 07:15 PM

টেকনাফে বিজিবি-৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোরে নাফ নদীর ৪ নম্বর স্লুইস গেইট এলাকায় অভিযান চালায় বিজিবি-৪২ এর সদস্যরা।

“বিজিবির সদস্যরা নদীতে একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে তাতে থাকা তিন জন লোক নদীতে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে ট্রলার তল্লাশি করে এক লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ট্রলারের মূল্য আনুমানিক ১০ লাখ টাকা।

ট্রলারের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।