২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫৬ লাখেরও বেশি টাকার সমপরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 11:19 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

শুক্রবার সারাদিন সীমান্ত সংলগ্ন গাতিপাড়া, বেনাপোল, আমড়াখালী ও নাভারন এলাকায় বিজিবির টহলদল অভিযান চালিয়ে এই মালামাল জব্দ করেন বলে জানিয়েছেন বিজিবি'র যশোর ২৬ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ লিয়াকত আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "অভিযানকালে পণ্য পাচারকারীদের ফেলে যাওয়া ব্যাগ থেকে ১০ লাখ ২০ হাজার টাকা দামের বিভিন্ন প্রকার ফল, এক লাখ টাকা দামের ১২৫ কেজি রসুন, ৩২ লাখ ৫৫ হাজার টাকা দামের ৪০৬টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।

"এছাড়া তিন লাখ ৮০ হাজার টাকার গাড়ির যন্ত্রাংশ,চার লাখ ৩০ হাজার টাকা দামের ৪৩ কেজি ময়ূরের পেখম, চার লাখ সাড়ে ১২ হাজার টাকা দামের বিভিন্ন প্রকার প্রসাধন সামগ্রী এবং একটি সাইকেলও জব্দ করা হয়েছে।"

জব্দ করা মালামাল বেনাপোল শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তা লিয়াকত।