২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে যুবলীগ কর্মীকে গলাকেটে হত্যা

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় এক যুবলীগ কর্মীকে গলাকেটে হত্যা করেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2014, 10:58 PM

Updated : 22 Aug 2022, 07:15 PM

নিহত মো. শামসু মিয়া (২২) উপজেলার বাঘড়া বাজার ইউনিয়নের বাঘড়া গ্রামের মৃত সোলেমান পাঠানের পুত্র।

শুক্রবার আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে তাকে হত্যা করা হয় বলে মনে করছেন শ্রীনগর থানার ওসি শেখ মাহবুবুর রহমান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ বাঘড়া বাজারের পূজা মণ্ডপের পেছনের পুকুর পাড় থেকে শামসুর গলাকাটা লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের বিশ মিনিট আগেই তাকে বাঘড়া গরুর হাটে দেখা গেছে বলে তার প্রতিবেশিরা জানিয়েছেন।"

হত্যার নির্দিষ্ট করে কারণ জানাতে না পারলেও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ বলছে, এলাকার আধিপত্য নিয়ে বিবাদমান দুইপক্ষের একটির সঙ্গে শামসু ঘনিষ্ঠভাবেই জড়িত ছিলেন।  

ওসি মাহবুবুর বলেন, "হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।"