২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় জামায়াত নেতা আটক

নাশকতার আশঙ্কায় কুষ্টিয়া শহরে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2014, 11:12 PM

Updated : 22 Aug 2022, 07:14 PM

বুধবার বিকালে শহরের লাহিনীর মোড় থেকে আটক রফিক উদ্দিন আহমেদ (৫০) জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল।

কুষ্টিয়া মডেল ওসি আব্দুল খালেক বলেন, "রফিকউদ্দিনের নেতৃত্বে শহরে সন্ধ্যায় নাশকতা ঘটতে পারে বলে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযানের পর তাকে লাহিনী মোড় থেকে আটক করা হয়।"  

এ সময় গোপন বৈঠকের জন্য আরও কয়েকজন সেখানে জড়ো হলেও তারা দ্রুত পালিয়ে যায় বলে জানান ওসি খালেক।