ফেনীতে নদী থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
ফেনী সদর উপজেলায় নিখোঁজ এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে উপজেলার লেমুয়া বাজার এলাকায় কালিদাস পাহালিয়া নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল হক জানান, সকালে লেমুয়া বাজার সংলগ্ন কালিদাস পাহালিয়া নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠায়। নদী থেকে এক শিশুর মরদেহ উদ্ধারের খবর পেয়ে ফয়সালের চাচাত ভাই সজিব ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।
তিনি বলেন, “গত ২৪ সেপ্টেম্বর সোনাগাজী থেকে মায়ের সঙ্গে ছাগলনাইয়ার ইসলামপুরে বোনের বাড়িতে বেড়াতে যায় ফয়সল।সেদিন দিন বিকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না।”
