২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের পাশে চিরঘুমে আয়েশা ফয়েজ

নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে শায়িত হলেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মা আয়েশা ফয়েজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2014, 03:26 PM

Updated : 22 Aug 2022, 07:13 PM

রোববার বেলা পৌনে ১২টার দিকে দৌলতপুর এলাকায় পারিবারিক গোরস্থানে মা খায়রুন্নেছা শেখের কবরের পাশে তাকে দাফন করা হয়।

এর আগে সকাল ১০টায় আয়েশা ফয়েজের বাবার বাড়ির পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান রাইস মিলে তার জানাজা হয়। এতে মোহনগঞ্জের কয়েক হাজার মানুষ অংশ নেন।

সকাল থেকেই জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন তার কফিনে ফুল দিয়ে আয়েশা ফয়েজের প্রতি শেষ শ্রদ্ধা জানায়।

মরহুমার ছোট ভাই মাহবুবুন নবী শেখ বলেন, শনিবার রাত ৯টার দিকে লাশ বাড়ি পৌঁছায়। জাফর ইকবাল, আহসান হাবীব, তিন মেয়ে, হুমায়ূন আহমেদের প্রথম স্ত্রী গুলতেকিন খান ও তার ছেলে নুহাশসহ পরিবারের লোকজনও এসেছে।

শনিবার সকালে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আয়েশা ফয়েজের মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৪ বছর। বেশ কিছুদিন ধরেই কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।