ট্রাকের টুলবক্সের ভেতর ইয়াবা, গ্রেপ্তার ২
চট্টগ্রামে দুই হাজার ইয়াবাসহ এক ট্রাক চালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ট্রাকচালক মো. সাগর (৩০) ও তার সহকারী মো. জাহাঙ্গীর আলম (১৮)। দুজনই কক্সবাজারের উখিয়া উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হাছান চৌধুরী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতুর বাকলিয়া থানা এলাকার আখতারুজ্জামান চত্বরের সামনে ট্রাকটি আটক করা হয়।
“তল্লাশি করে ট্রাকের টুল বক্সের ভেতর থেকে দুই হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”
জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ইয়াবাগুলো টেকনাফ থেকে বিক্রির জন্য চট্টগ্রাম নিয়ে আসছিল বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
