২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ফেনসিডিলসহ কনস্টেবল আটক

জয়পুরহাটে ফেনসিডিলসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে র‌্যাব।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2014, 02:26 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

র‌্যাবের জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক মেজর আব্দুর রহিম জানান, শনিবার বেলা ১১টার দিকে শহরের রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সাখাওয়াত হোসেন জয়পুরহাট সদর থানায় কর্মরত।

মেজর আব্দুর রহিম বলেন, “রেলস্টেশন এলাকা থেকে ৬৩ বোতল ফেনসিডিলসহ সাখাওয়াতকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।”