২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় যানবাহনসহ ফেরি আটকা

কাওড়াকান্দি থেকে মাওয়াগামী একটি ফেরি পদ্মা নদীর ডুবোচরে আটকে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 07:59 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

শুক্রবার বিকালে ফেরি ‘রায়পুরা’ শরীয়তপুরের মাঝিকান্দি এলাকায় ২০/২৫টি যানবাহনসহ আটকা পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) মাওয়া ঘাটের সহকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, বিকালে কাওড়াকান্দি ঘাট থেকে ফেরিটি মাওয়ার উদ্দেশে রওয়ানা দেয়।

মাঝিকান্দি এলাকায় পৌঁছলে ফেরিটি পদ্মার একটি ডুবোচরে আটকে যায়।

সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাস্থলে একটি উদ্ধারকারী যান পাঠানো হয়েছে।

ফেরিতে থাকা এক যাত্রী সালাহউদ্দিন বাপ্পী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ৩টায় ফেরিটি কাওড়াকান্দি ঘাট থেকে মাওয়ার উদ্দেশে রওয়ানা হয়। আধঘণ্টার মতো চলার পর এটি একটি ডুবোচরে আটকা পড়ে।

ফেরিতে ১৫টির মতো ট্রাক, ৮/১০টির মতো মাইক্রোবাস ও প্রাইভেটকার এবং নারী-শিশুসহ অন্তত ১০০ যাত্রী রয়েছেন বলে তিনি জানান।