২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দেয়ালচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের খুলশী এলাকার ঝাউতলা বিহারী কলোনিতে ঘরের দেয়াল চাপা পড়ে মারা গেছেন এক নির্মাণ শ্রমিক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 08:43 PM

Updated : 25 Apr 2022, 04:44 PM

বৃহস্পতিবার বিকাল চারটার দিকে ওই ঘটনায় নিহতের নাম কালা খান (৪০)।

কালা খান ওই এলাকার মৃত ভুট্টো খানের ছেলে।

কালা খানের আত্মীয় মো. ফাহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “এক আত্মীয়ের পুরনো সেমিপাকা ঘর ভেঙ্গে নতুন ভবন নির্মাণের কাজ করছিলেন কালা। সেখানে একতলা ঘরের দেয়াল ভাঙ্গার সময় এর একাংশ ভেঙ্গে পড়লে তার নীচে চাপা পড়েন তিনি।”

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই পঙ্কজ বড়ুয়া জানান, গুরুতর আহত অবস্থায় কালা খানকে বিকালে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।