২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে ৫ মণ্ডপে প্রতিমা ভাঙচুর

কিশোরগঞ্জ সদরে রাতের আঁধারে পাঁচটি মণ্ডপে দুর্গা প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 01:32 PM

Updated : 25 Apr 2022, 04:44 PM

বুধবার রাতের কোনো এক সময়ে শহরের বত্রিশ এলাকার নতুন পল্লী সংঘ, অনির্বাণ সংঘ, বকুলতলা  সংঘ, হীরা লাল পাল ও গোপাল রায়ের বাড়ির মণ্ডপে প্রতিমা ভাঙচুরের এ ঘটনা ঘটে।

প্রতিমা ভাঙচুরের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার আনোয়ার হোসেন খানসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসপি আনোয়ার হোসেন বলেন, “যতদ্রুত সম্ভব দুস্কৃতিদের চিহ্নিত করে গ্রেপ্তার ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।”

এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় শংকর রায়।

তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত ন্যক্কারজনক। কিশোরগঞ্জে এ ধরনের ঘটনা এটাই প্রথম। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।”