২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিজিবি-বিজিপি পতাকা বৈঠক

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি)ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2014, 07:42 PM

Updated : 22 Aug 2022, 07:11 PM

বুধবার দুপুর ২টার দিকে কক্সবাজারের ঘুমধুম সীমান্ত এলাকায় বাংলাদেশের ৭০০ গজ অভ্যন্তরে এ বৈঠক হয়।

বিজিবি ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানান, বৈঠকে উভয়পক্ষে মাদকদ্রব্য, বিশেষ করে ইয়াবা পাচারসহ সীমান্ত সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।

মিয়ানমারের পক্ষ থেকে বিষয়গুলো নিয়ে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয় বলে জানান বিজিবি ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ৩১ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. আজিজুল ইসলাম,  ৫০ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল তৈমুর সালাদীন কায়কোবাদ এবং ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল আলম।

মিয়ানমারের পক্ষে নেতৃত্ব দেন ২ বিজিপি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্নেল থি হান।