২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. লিটন (৩৫) নামে এক যুবক মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2014, 10:01 PM

Updated : 22 Aug 2022, 07:09 PM

হাটহাজারী থানার এসআই কাউছার আলম জানান, বৃহস্পতিবার বিকালে উপজেলার আলমনগরে একটি পোলট্রি ফার্মে এ ঘটনা ঘটে।

এসআই কাউছার জানান, আলমনগরে মো. মোর্শেদের মালিকানাধীন পোল্ট্রি ফার্মের কর্মচারী লিটন বিকালে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন।

“খবর পেয়ে বিকাল সাড়ে পাঁচটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।”

লিটন ভোলা সদর উপজেলার মো. সিরাজুল ইসলামের ছেলে।