২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েটে শিবিরের ২ নেতা গ্রেপ্তার

একটি সেমিনার বন্ধের চেষ্টাকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ইসলামী ছাত্রশিবিরের  দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2014, 03:04 PM

Updated : 22 Aug 2022, 07:09 PM

মতিহার থানার ওসি আলগীর হোসেন জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি আহমেদ ইয়াসির ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ।

এ সময় তাদের কাছ থেকে ২০টি জিয়াইপাইপ, একটি চাপাতি ও এক ব্যাগ পাথর উদ্ধার করা হয়েছে

ওসি আলগীর বলেন, ইঞ্জিনিয়ারিং ভবনে একটি সেমিনার চলছিল। শিবিরের নেতাকর্মীরা হরতালের সমর্থনে সেই সেমিনার বন্ধ করার চেষ্টা করে।  খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আহমেদ ইয়াসির ও হারুনুর রশিদকে গ্রেপ্তার করে।