২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় ২৩টি হাতবোমা উদ্ধার করেছে র‌্যাব।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2014, 12:40 PM

Updated : 25 Apr 2022, 04:42 PM

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার মেজর কামরুজ্জামান পাভেল জানান, বুধবার সকালে উপজেলার লাহারপুর এলাকার একটি পাটক্ষেত থেকে হাতবোমাগুলো উদ্ধার করা হয়।

তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

মেজর কামরুজ্জামান পাভেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পাটক্ষেতে পরিত্যক্ত অবস্থায় চারটি ব্যাগ থেকে ২৩টি হাতবোমা উদ্ধার করা হয়েছে।