দিনাজপুরে জবাই করা হত্যা
দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক ব্যক্তিকে তার ঘরেই গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহতের নাম লুৎফর রহমান (৫২)।রাতে ছেলে মুন্না ও তিনি ছাড়া বাসায় আর কেউ ছিলেন না। তার স্ত্রী কয়েকদিন আগে মেয়ের বাড়িতে বেড়াতে যান।
তদন্ত কর্মকর্তা রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্বৃত্তরা রাতের কোনো এক সময়ে শোবার ঘরে ঢুকে ঘুমন্ত লুৎফরকে জবাই করে হত্যা করে পালিয়ে যায়।
সকালে মুন্না বাবাকে ডাকতে গিয়ে লাশ দেখে পুলিশে খবর দেয়।
লাশ ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালেদিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
