দিনাজপুরে ট্রেনে কাটা নারীর লাশ উদ্ধার
দিনাজপুরের পার্বতীপুর থেকে ট্রেনের নিচে কাটা পড়ে নিহত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আনুমানিক ২২/২৩ বছরের ওই নারীর পরিচয় জানা যায়নি। পরনে হলুদের উপর সাদা প্রিন্টের ম্যাক্সি ও বেগুনি রঙের ওড়না ছিল।
তবে ঘটনাটি আত্মহত্যা না কি হত্যার পর লাশ পরিকল্পিতভাবে রেললাইনে ফেলে রাখা হয়েছিল সেটি নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে জিআরপি পুলিশ কর্মকর্তা জানান, শনিবার রাতে রমনাবাজার থেকে আসা পার্বতীপুরগামী একটি লোকাল ট্রেন চলে যাওয়ার কিছুক্ষণ পর এলাকাবাসী ওই নারীর লাশ দেখতে পায়।
পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থল লারমনিরহাট রেলওয়ের অধীন হওয়ায় লালমনিরহাট জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।
