পাচারের সময় নারী ও শিশুসহ আটক ১১
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ১১ জনকে আটক করেছে বিজিবি।
বেনাপোল বন্দর থানার পরিদর্শক (তদন্ত) পরিদর্শক রফিকুল ইসলাম জানান, শনিবার রাতে বেনাপোলের পুটখালি ও দৌলতপুর সীমান্ত থেকে আটক ১১ জনের মধ্যে সাত পুরুষ, দুই নারী ও দুই শিশু রয়েছে।
তিনি জানান, দালালরা মিথ্যা প্রলোভন দেখিয়ে অবৈধ পথে ভারতে পাচার করছে খবর পেয়ে পুটখালি সীমান্তের চরেরমাঠ ও দৌলতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবির টহলদল।
তবে তাদের সঙ্গে থাকা পাচারকারী দালাল চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পরিদর্শক রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আরো জানান, রাতেই আটকদের বেনাপোল বন্দর থানায় সোপর্দ করেছে বিজিবি।
এ ঘটনায় অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
