২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় দুর্ঘটনায় বাংলাদেশি নির্মাণ শ্রমিক নিহত

মালয়েশিয়ায় নির্মাণাধীন একটি ভবনে ইট পড়ে বাংলাদেশি এক শ্রমিক নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 11:54 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

শনিবার স্থানীয় সময় দুপুরে জর্জ টাউনে তুন দার লিম চং এক্সপ্রেসওয়তে এই দুর্ঘটনা ঘটে বলে সেদেশের সংবাদপত্র দ্য স্টারের অনলাইন সংস্করণে বলা হয়েছে।

একজন প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আটজন শ্রমিক কাজ করছিলেন। ওই সময় ক্রেন থেকে ২০০টি ইট একসঙ্গে পড়ে। মাথায় ইট পড়ে একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও দুজন।

হতাহত শ্রমিকদের সবাই বাংলাদেশি বলে স্টার জানিয়েছেন। তবে কারো পরিচয় তারা দেয়নি। শুধু জানিয়েছে, নিহতের বয়স ৩০ বছর। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মালয়েশিয়ায় নির্মাণ শিল্পে বহু বাংলাদেশি শ্রমিক কাজ করছে। এর মধ্যে গত অগাস্টে এক দুর্ঘটনায় দুজন মারা যান।