জাবি রসায়ন বিভাগের ‘চার দশক পূর্তি’ অনুষ্ঠান ২৬ ডিসেম্বর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রসায়ন বিভাগের ‘চার দশক পূর্তি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ‘পুনর্মিলনী ও সম্মেলন’ ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
শনিবার সকালে এক সংবাদ সন্মেলনে বিভাগের সভাপতি অধ্যাপক ইলিয়াস মোল্লা এ তথ্য জানিয়ে বলেন, “দেশের সার্বিক অবস্থা বিবেচনায় আমরা সঠিক সময়ে ‘৪০ বছর পূর্তি’ অনুষ্ঠান করতে পারিনি। তাই এখন আমরা ‘চার দশক পূর্তি’ অনুষ্ঠান করব।”
টাকা দিয়ে যারা সদস্য হবেন তারা ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ২০১৪-২০১৬ মেয়াদের কার্যকরী পরিষদের নির্বাচনে অংশ নিতে পারবেন।
পুর্নমিলনী অনুষ্ঠানে অংশ নিতে রেজিস্ট্রেশনের শেষ তারিখ ৩০ নভেম্বর। একজনের জন্য এই রেজিস্ট্রেশন ফি’র পরিমাণ ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অংশগ্রহণকারীদের পরিবার সদস্যদের প্রতিজনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। আর
ফি’র পরিমাণ ১২ বছরের কম বয়সীদের জন্য ২০০ টাকা।
চার দশক পূর্তি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানের সব ধরনের তথ্যের জন্য অধ্যাপক ইলিয়াস মোল্লা ( ফোন ০১৮১৯২৮৪৭৭৮), অধ্যাপক মো. নুরুল আবছার (ফোন ০১৮১৮৪৫৯৩২১), অধ্যাপক এস এম ওয়াহিদুজ্জামান (ফোন ০১৯১২৩২০০৭০) এবং এ এইচ এম সদরুল আলম হারুন (ফোন ০১৭১৫৬৫৪১১১)-এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
সংবাদ সন্মেলনে অন্যান্যদের মধ্যে সাবেক উপাচার্য ও রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক শরীফ এনামুল কবীর এবং প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা উপস্থিত ছিলেন।
