২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে অপহৃত তরুণী উদ্ধার

সিরাজগঞ্জ থেকে অপহৃত এক তরুণী রাজধানীর খিলগাঁওয়ে উদ্ধার হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 09:16 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

র‌্যাব-৩ এর অপারেশন অফিসার রবিউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১৮ বছর বয়সী মেয়েটিকে উদ্ধার করা হয়।

“র‌্যাব ৩ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট মো. ওবায়দুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে মেয়েটিকে খিলগাঁও থানার গোড়ান পোস্ট অফিসের গলির একটি বাসা থেকে উদ্ধার করে।”

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান র‌্যাব কর্মকর্তা রবিউল।

গত ৮ জুন সিরাজগঞ্জ থেকে অপহরণ করা হয় ওই তরুণীকে। তার মামা ৫ সেপ্টেম্বর বেলকুচি থানায় এ বিষয়ে একটি জিডি করেন।