২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫৯ এ পা দিলেন শেখ রেহানা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহানার জন্মদিন শনিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 09:11 PM

Updated : 25 Apr 2022, 04:41 PM

১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া রেহানা এদিন ৫৯ বছরে পা দিলেন।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট বড় বোন শেখ হাসিনার সঙ্গে দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ রেহানা।

তারপর থেকে যুক্তরাজ্যেই স্থায়ীভাবে থাকছেন তিনি।

শেখ রেহানা তিন সন্তানের জননী। ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিক ও টিউলিপ সিদ্দিক।

টিউলিপ সিদ্দিক লন্ডনের ক্যামডেন কাউন্সিলের লেবার পার্টির থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন।