গাইবান্ধায় বিকাশ এজেন্টকে পিটিয়ে টাকা ছিনতাই
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এক বিকাশ এজেন্টকে মারধর করে আড়াই লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উপজেলার বেলকা বাজারের শান্তিরাম গ্রামে এ ঘটনা ঘটে।
আহত বিকাশ এজেন্ট পীযুষ চন্দ্র সরকারকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
“তারা টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে আমি বাধা দেই। ওই সময় ছিনতাইকারীরা আমাকে মারপিট করে অস্ত্রের মুখে জিম্মি করে টাকার ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।”
শনিবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় এবিষয়ে একটি অভিযোগ দাখিল করেছেন বলে জানান তিনি।
সুন্দরগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, বিষয়টির তদন্ত চলছে। কোনো মামলা দায়ের হয়নি।
