ঝিনাইদহে ক্লিনিক থেকে দম্পতির লাশ উদ্ধার
ঝিনাইদহ শহরের একটি ক্লিনিক থেকে এক দম্পতির লাশ উদ্ধার করেছে পুলিশ
শনিবার বিকাল ৩টার দিকে শহরের ‘ডক্টরস ক্লিনিক’ থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
এরা হলেন- জুয়েল হোসেন (৩০) ও তার স্ত্রী নাসরিন খাতুন (২৬)। তাদের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বগুড়া গ্রামে।
ক্লিনিকটির মালিক হামিদুন্নেছা পাখির বারাত দিয়ে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর ১২টার দিকে জুয়েল ও নাসরিন ক্লিনিকে এলে তাদের সন্তান না হওয়ার কারণ অনুসন্ধানে তাদের বীর্য পরীক্ষার পরামর্শ দেওয়া হয়।
পরে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে বিকাল ৩টার দিকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল পাঠানো হয়।
পুলিশ সুপার আলতাফ বলেন, “বিষয়টি রহস্যজনক। মৃতদেহ দুটির ময়নাতদন্ত শেষে মৃত্যুর মূল কারণ জানা যাবে।”
এঘটনায় ক্লিনিকের কর্তৃপক্ষের কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেনি পুলিশ।
