চট্টগ্রামে অস্ত্রসহ একজন গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মো. মোস্তাক আহমদ (৫০) কক্সবাজার জেলার ঈদগাঁ ইউনিয়নের বাসিন্দা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার দুপুর আড়াইটার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসা সৌদিয়া পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মোস্তাককে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।
“অস্ত্রগুলো কুমিল্লার এক কাঠ ব্যবসায়ীর কাছে নিয়ে যাচ্ছিল বলে মোস্তাক জিজ্ঞাসাবাদে জানিয়েছে।”
