সিরাজগঞ্জে ট্রাক চাপায় কাঠ ব্যবসায়ী নিহত
সিরাজগঞ্জ সদরে ট্রাক চাপায় এক কাঠ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
নিহত মনিরুল ইসলাম (৪০) কাঠের ব্যবসা করতেন। তার বাড়ি সদর উপজেলার কড্ডা কৃষ্টপুর গ্রামে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এসআই মাজেদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালের দিকে মনিরুলসহ দুজন মোটরসাইকেলে করে বেলকুচি যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মনিরুল মারা যান। আহত হন মোটরসাইকেলের আরেক আরোহী। তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি মামলা হয়েছে বলে জানান তিনি।
