গোপালগঞ্জে বাসচাপায় বৃদ্ধ নিহত
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত আকমল মুন্সী (৮০) উপজেলার বাট্টইধোবা গ্রামের বাসিন্দা।
এ দুর্ঘটনার পর এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
এসআই এনামুল হক চৌধূরী বলেন, আকমল মুন্সী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
“এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধরা সাড়ে ১০ টায় থেকে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে বেলা সাড়ে ১১ টার দিয়ে পুলিশ গিয়ে বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়।”
