২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিমানবন্দরে হজযাত্রীর মৃত্যু

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অসুস্থ হয়ে এক হজযাত্রী মারা গেছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 10:45 AM

Updated : 22 Aug 2022, 07:06 PM

মৃত মো. ইউনুস (৬২) চট্টগ্রামের দক্ষিণ পতেঙ্গার নাজিরপাড়ার বাসিন্দা।

শনিবার ভোর রাত সোয়া ৩টার দিকে তিনি মারা যান বলে ইমিগ্রেশন পুলিশের ওসি নুরুল হুদা জানিয়েছেন।

স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানান তিনি।

নুরুল হুদা বলেন, স্ত্রীকে নিয়ে হজে যেতে চেয়েছিলেন ইউনুস। রাত সোয়া ৩টার দিকেই বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাদের যাত্রা করার কথা ছিল। কিন্তু রাত ১টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

“বিমানবন্দরের চিকিৎসক তার চিকিৎসা শুরু করেন। সোয়া ৩টার দিকে মারা যান ইউনুস।”

পরে সকাল ৭টার দিকে ৫৮ জন হজ যাত্রী নিয়ে ফ্লাইটটি চট্টগ্রাম ছাড়ে বলে জানান ওসি ইমিগ্রেশন।