ধরলায় ডুবে শিশুর মৃত্যু
লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার রায় জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে নদীতে ডুবে তার মৃত্যু হয়।
স্থানীয়দের উদ্ধৃত করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণব কুমার দাস জানান, সকালে ধরলা নদীর ধারের বাগানে খেলতে খেলতে মিরাজ নদীতে পড়ে যায়।
এরপর লাশ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত অবস্থায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
