বরগুনায় জামায়াত নেতা গ্রেপ্তার
দ্রুত বিচার আইনের মামলায় বরগুনা সদরে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোহাম্মদ হাবিবুল্লাহ বেলালী জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক।
বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) পুলক চন্দ্র বলেন, জামায়াতের এ নেতার বিরুদ্ধে ২০১৩ সালে বাস পোড়ানো এবং পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা রয়েছে। ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সকালে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
