বেনাপোলে সাজাপ্রাপ্ত যুবক অস্ত্রসহ গ্রেপ্তার
চাঁদাবাজি ও ছিনতাই মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে বেনাপোল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বেনাপোল বন্দর থানার এসআই শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার ভবারবেড় গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী বুধবার রাতে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বেনাপোল বাজারের অগ্রণী ব্যাংক গলিতে গুলি চালানোর ঘটনাসহ কয়েকটি মামলা রয়েছে লিটনের বিরুদ্ধে।
এছাড়া চাঁদাবাজি ও ছিনতাইয়ের দুটি মামলায় সাজাপ্রাপ্ত লিটন দীর্ঘদিন পলাতক ছিলেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে বেনাপোল বন্দর থানায় আরো একটি মামলা করেছে পুলিশ।
