২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুইমারায় আটক ৫, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় মঙ্গলবার রাতে পুলিশের স্টিকার লাগানো দুটি মোটরসাইকেলসহ পাঁচ ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 03:53 PM

Updated : 13 Oct 2022, 12:33 PM

পুলিশ জানায়, সেনা, পুলিশ ও আনসার বাহিনীর এ অভিযানে তাদের কাছ থেকে একটি রিভলবার ও ২৮টি গুলি উদ্ধার করা হয়।

আটকরা হলেন মো. শহিদুর এ রহমান, মো. কামরুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. গোলাম মাওলা মজুমদার ও মো. আজাদ হোসেন। তাদের মধ্যে তিনজন ঢাকা ও দুইজন ফেনীর বাসিন্দা। 

গুইমারা থানার ওসি মো. ইউসুফ মিয়া জানান, গোপন সংবাদ পেয়ে গুইমারার জালিয়াপাড়া চৌরাস্তা থেকে সেনা, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা যৌথ তল্লাসি চালিয়ে তাদের আটক করেন।

ওসি জানান, মোটরসাইকেলে পুলিশের নেমপ্লেট লাগিয়ে তারা ঢাকা থেকে খাগড়াছড়ির রামগড় উপজেলায় আসে।

মঙ্গলবার সারাদিন রামগড় থাকার পর বিকালে তারা চট্টগ্রাম যাওয়ার পথে মানিকছড়ি উপজেলায় গোয়েন্দা সংস্থার সদস্যরা গাড়িতে পুলিশের স্টিকার দেখে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেকে পুলিশের ডিবি পরিচয় দিয়ে পুনরায় রামগড়ে ফিরে আসার চেষ্টা করে।

এরপর জালিয়াপাড়ায় যৌথ তল্লাসি চালিয়ে তাদের আটক করা হয়।

আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে বলেও জানান ওসি।